স্বাস্থ্যকণ্ঠ
২০ নভেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর, ইনস্টাগ্রামে বেবিবাম্প ছবি প্রকাশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দ্বিতীয়বার সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ইনস্টাগ্রামে নিজের একটি নতুন ছবি প্রকাশ করে তিনি সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। পরনে লং কোট, স্কার্ট এবং স্পষ্ট বেবিবাম্প, ঝলমলে হাসিমাখা সেই ছবির ক্যাপশনে সোনম লিখেছেন শুধু একটি শব্দ ‘মা’।

ছবিটি শেয়ার করে স্বামী আনন্দ আহুজা মজার ছলে মন্তব্য করেছেন, “ডাবল ট্রাবল”, যার অর্থ, ‘জোড়া ঝামেলা’। তাদের এই রসিকতায় ভক্তরাও যোগ দিয়েছেন অভিনন্দনের স্রোতে।

সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের পর থেকেই সোনমকে ঘিরে চলছে শুভেচ্ছার বন্যা। অনেকে লিখছেন, তার এই মাতৃত্বের আভা দেখে মনে পড়ে প্রিন্সেস ডায়নার কথা। বেবিবাম্পে সোনমের এই ‘গ্লো’ নেটিজেনদের মুগ্ধ করেছে।

রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় লীলা বানসালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনম কাপুরের। পরবর্তীতে একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’এ দেখা গেছে তাকে। সাম্প্রতিক বছরগুলোয় অভিনয় থেকে দূরে থেকে পরিবারকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান, বায়ু। চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন তারা।

গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদ্‌যাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার খবরটি জানিয়ে দেন সোনম কাপুর। শোনা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরেই তিনি এ সুখবরটি পরিবার, পরিজন ও ঘনিষ্ঠ মহলে জানান। এরপর থেকেই নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি চলছে তাদের পরিবারজুড়ে।

ভক্তরা এখন অপেক্ষায়, কবে দ্বিতীয় সন্তানের আগমন ঘটে কাপুর, আহুজা পরিবারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০