স্বাস্থ্যকণ্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে মন্তব্যে সমালোচনায় ইরফান সাজ্জাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে রুবাবা দৌলার যোগদান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। তবে সেই আলোচনায় এবার সমালোচনায় পড়েছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

কয়েক দিন আগেই জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পান করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। গত ৩ নভেম্বর (সোমবার) তিনি প্রথমবারের মতো বিসিবির বোর্ড মিটিংয়ে যোগ দেন।

এই খবরকে কেন্দ্র করে নিজের ফেসবুক পেজে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।

তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে নারীবিদ্বেষী ও অশালীন বলে সমালোচিত হয়। ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে লেখেন, জনাব ইরফান সাজ্জাদ, দয়া করে আপনার স্ত্রী বা বোনকে জিজ্ঞেস করুন, কর্মক্ষেত্রে এমন মন্তব্য শুনে তারা স্বাচ্ছন্দ্যবোধ করবেন কি না? রসিকতা আর অশালীনতার মধ্যে পার্থক্য আছে। আপনার মন্তব্যটি নারীদের জন্য অনিরাপদ পরিবেশ তৈরি করে। তিনিসহ অনেকেই অভিনেতার কাছে জনসমক্ষে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।

বিতর্ক বাড়তে থাকলে ইরফান সাজ্জাদ মন্তব্যে ব্যাখ্যা দিয়ে বলেন, আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। আমার পোস্টটি ব্যঙ্গাত্মক ছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তাকে স্বাগত জানাচ্ছিলাম। বলতে চেয়েছিলাম, এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তবুও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তাহলে আর কখনোই হবে না।

পরে তিনি মূল পোস্টটি মুছে দিয়ে নতুন একটি পোস্টে লেখেন, অনেকেই ভুল বুঝেছে, তাই পোস্টটি ডিলিট করছি। এখন তো কিছু পোস্ট করলেই মানুষ উল্টাপাল্টা মন্তব্য করে।

তবে অভিনেতার এই ব্যাখ্যাতেও অনেকে সন্তুষ্ট নন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, জনপ্রিয় একজন ব্যক্তিত্ব হিসেবে ইরফান সাজ্জাদের উচিত ছিল আরও দায়িত্বশীল আচরণ করা এবং নারীদের প্রতি সম্মানজনক ভাষা ব্যবহার করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০