স্বাস্থ্যকণ্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা, যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে: পাক প্রতিরক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে সম্ভাব্য পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত অবনতি ঘটলে ভারত-পাকিস্তানের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে এবং এ জন্য পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা ভারতকে কোনোভাবেই উপেক্ষা করছি না, কোনো পরিস্থিতিতেই তাদের বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণ অনুযায়ী ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার যুদ্ধ কিংবা নাশকতার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনাও ঘটতে পারে। তাই আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।

সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তিনি বলেন, গত জুনে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ ছিল মাত্র ৮৮ মিনিটের ট্রেলার, এবং প্রতিবেশীকে শিক্ষা দেওয়ার মতো সক্ষমতা ও প্রস্তুতি ভারতের রয়েছে। তার এই মন্তব্যের পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কঠোর প্রতিক্রিয়া আসে।

এর আগে আরও কড়া ভাষায় খাজা আসিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তান পূর্ব সীমান্ত (ভারত) ও পশ্চিম সীমান্ত দুই দিক থেকেই হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে। তার ভাষায়, আল্লাহ প্রথম রাউন্ডে আমাদের সহায়তা করেছেন, তিনি দ্বিতীয় রাউন্ডেও সহায়তা করবেন। যদি তারা চূড়ান্ত রাউন্ড চায়, যুদ্ধ ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না।

এদিকে গত মাসেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে বড় ধরনের সংঘর্ষ ঘটে। সেই সময় পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালায়। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

ভারত-পাকিস্তান দুই দেশই সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক ভাষ্য ও সীমান্তে তৎপরতা বাড়ানোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০