স্বাস্থ্যকণ্ঠ
২৪ মার্চ ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চীনে শিক্ষার সুযোগ: ১০ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য খরচবিহীন স্কলারশিপ

প্রতিবারের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষেও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ফ্রি করে দেওয়ার সুযোগ চালু করেছে চীন সরকার। শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছে। এই স্কলারশিপে শিক্ষার্থীরা টিউশন ফি মওকুফের পাশাপাশি আবাসন, চিকিৎসা সুবিধা এবং মাসিক ভাতা পাবে। বিশেষত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সুবর্ণ সুযোগ তাদের ভবিষ্যতের জন্য নিশ্চিত পথপ্রদর্শক হতে পারে। চলুন, চীনের বিভিন্ন শীর্ষ স্কলারশিপের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানি।

১. সিএসসি স্কলারশিপ (Chinese Scholarship Council)
সিএসসি স্কলারশিপের অধীনে ২৮০টি চীনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য সুযোগ রয়েছে। চীনা সরকার আবাসন, স্বাস্থ্য বীমা এবং মাসিক ভাতা প্রদান করে। মাসিক ভাতার পরিমাণ ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি টাকায় ৫৮,৬৪৫ টাকা)। আবেদন করতে হবে সিএসসি পোর্টালের মাধ্যমে।

২. তিয়াঞ্জিন গভর্ণমেন্ট স্কলারশিপ
নান্কাই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য তিয়াঞ্জিন গভর্ণমেন্ট স্কলারশিপ রয়েছে। এই স্কলারশিপে শিক্ষার্থীরা মাসে ২,০০০ ইউয়ান (৩৩,৫১১ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা পায়। আবেদন করতে হবে নান্কাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

৩. সাংহাই গভর্ণমেন্ট স্কলারশিপ
চীনের সাংহাই শহরের এই স্কলারশিপ পিএইচডি, মাস্টার্স এবং স্নাতক পর্যায়ের জন্য। টাইপ এ স্কলারশিপে পূর্ণ ফান্ডিং পাওয়া যায়, যেখানে ভর্তি ফি, আবাসন, চিকিৎসা বীমা ও মাসিক ভাতা অন্তর্ভুক্ত থাকে। আবেদন করতে হবে “Study in Shanghai” ওয়েবসাইটের মাধ্যমে।

৪. বেইজিং গভর্ণমেন্ট স্কলারশিপ
চীনের রাজধানী বেইজিংয়ের এই স্কলারশিপ পিএইচডি, মাস্টার্স এবং স্নাতক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। সর্বোচ্চ ৪০,০০০ ইউয়ান (৬,৭০,২২৬ টাকা) পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। আবেদন করতে হবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

৫. হুবেই গভর্ণমেন্ট স্কলারশিপ
হুবেই প্রদেশের এই স্কলারশিপে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা সহায়তা পায়। স্নাতকদের জন্য বছরে ১০,০০০ ইউয়ান (১,৬৭,৫৫৬ টাকা), মাস্টার্সের জন্য ১৫,০০০ ইউয়ান (২,৫১,২৩৫ টাকা), এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ২০,০০০ ইউয়ান (৩,৩৫,১১৩ টাকা) প্রদান করা হয়।

৬. সিআইএস স্কলারশিপ (Confucius Institute Scholarship)
এই স্কলারশিপ চীনা ভাষা ও সংস্কৃতি কোর্স, পিএইচডি গবেষণা এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রদান করা হয়। শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন, চিকিৎসা বীমা এবং মাসিক ভাতা পায়। মাসিক ভাতা স্নাতক ও চীনা ভাষা কোর্সের জন্য ২,৫০০ ইউয়ান (৪১,৮৮৯ টাকা) এবং মাস্টার্সের জন্য ৩,০০০ ইউয়ান (৫০,২৬৭ টাকা) পর্যন্ত।

৭. ইউনান প্রোভিন্সিয়াল গভর্ণমেন্ট স্কলারশিপ
এই স্কলারশিপটি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় শিক্ষার্থীদের জন্য। ফুল ফান্ডিং পাওয়া যায়, যেখানে টিউশন ফি, আবাসন, মাসিক ভাতা এবং চিকিৎসা বীমা অন্তর্ভুক্ত থাকে।

৮. জিঞ্জিয়াং উইঘুর অটোনমাস রেজিন গভর্ণমেন্ট স্কলারশিপ
এই স্কলারশিপে স্নাতক, মাস্টার্স, পিএইচডি এবং চীনা ভাষা কোর্সের শিক্ষার্থীরা সুযোগ পায়। পূর্ণ অর্থায়নের মাধ্যমে জীবনযাত্রার ভাতা, আবাসন, চিকিৎসা বীমা এবং টিউশন ফি অন্তর্ভুক্ত থাকে।

৯. নাঞ্জিং গভর্ণমেন্ট স্কলারশিপ
নাঞ্জিং ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাধ্যমে এই স্কলারশিপ দেওয়া হয়। স্নাতক শিক্ষার্থীদের জন্য বছরে ১০,০০০ ইউয়ান (১,৬৭,৫৫৬ টাকা) এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ২০,০০০ ইউয়ান (৩,৩৫,১১৩ টাকা) প্রদান করা হয়।

১০. ইয়াংঝৌ ইউনিভার্সিটি স্কলারশিপ
ইয়াংঝৌ ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য পূর্ণ অর্থায়ন নিশ্চিত করে, যেখানে টিউশন ফি, আবাসন এবং মাসিক ভাতা দেওয়া হয়। মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ১,৫০০ ইউয়ান (২৫,১৩৩ টাকা) থেকে ২,৫০০ ইউয়ান (৪১,৮৮৯ টাকা) পর্যন্ত।

এই সব স্কলারশিপ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চমানের শিক্ষা অর্জন করার সুবর্ণ সুযোগ সৃষ্টি করেছে। চীন সরকার, প্রাদেশিক সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই সুযোগগুলো প্রদান করছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০