স্বাস্থ্যকণ্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এয়ার টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদেশগামী যাত্রীদের টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে আবাসিক বাংলাদেশি নাগরিকরা দেশে বসেই তাদের আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে এয়ারলাইনসগুলোর টিকিট ক্রয় করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই উদ্যোগের ফলে যাত্রীরা প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনার সুযোগ পাবেন এবং লেনদেনের জটিলতাও কমবে। তবে টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে হবে, যাতে বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর কার্ডে ব্যবহৃত অর্থের সঠিক পরিমাণ পুনরায় রিফিল করা যাবে। তবে রিফিলের আগে এডি ব্যাংককে নিশ্চিত হতে হবে যে টিকিট কেনার পুরো অর্থ সঠিকভাবে তাদের মাধ্যমে গৃহীত হয়েছে।

এছাড়া টিকিট বিক্রির আয় এয়ারলাইনগুলোর বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে জমা রাখা যাবে। বিদেশি মালিকানাধীন এয়ারলাইনসগুলো এনক্যাশ ছাড়াই প্রয়োজন অনুযায়ী বিদেশে অর্থ পাঠাতে পারবে। তবে দেশীয় এয়ারলাইনসগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা টাকায় রূপান্তর করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের বিদ্যমান নিয়মাবলি আগের মতোই বহাল থাকবে এবং এডি ব্যাংকগুলোকে নিয়মিতভাবে লেনদেনের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। নতুন এই নীতি বিদেশগামী যাত্রীদের টিকিট কেনায় স্বচ্ছতা, ন্যায্য মূল্য ও সুবিধা নিশ্চিত করবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০