স্বাস্থ্যকণ্ঠ
৬ নভেম্বর ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিসিবির সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারা আলমের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

তিন দিন আগে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা জাতীয় দলে তার প্রতি অবহেলা, সিন্ডিকেট রাজনীতি এবং বঞ্চনার নানা অভিযোগ তুলেছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, বিসিবির নারী বিভাগের প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদুর রহমান এবং বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম উল্লেখ করেন।

এবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা আরও গুরুতর অভিযোগ করে বলেন, সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে যৌনভাবে হয়রানি করেছিলেন।

জাহানারা বলেন, ওনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলেছিলেন, তর পিরিয়ডের কতদিন চলতেছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে।’ এরপর বলেন, ‘পিরিয়ড শেষ হলে যখন ডাকবো, চলে আসিস।

তিনি আরও জানান, ম্যাচ শেষে সাধারণত দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা হাত মেলান। কিন্তু মঞ্জুরুল ইসলাম নাকি প্রায়ই হাত না মিলিয়ে তাকে জড়িয়ে ধরতেন। বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করতাম, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন,  বলেন জাহানারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এ বিষয়ে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো সাড়া বা বিচার পাননি বলে দাবি করেন জাহানারা।

বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম বলেন, তিনি আর নীরব থাকতে চান না। নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টি সামনে আনতেই তিনি বিষয়টি প্রকাশ্যে আনছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০