স্বাস্থ্যকণ্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলায় স্ত্রী সামিরা ও খলনায়ক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের দেশে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ।

এর আগে গত ২২ অক্টোবর রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার, যিনি মামলার তদন্ত কর্মকর্তা, আদালতে আবেদন করেন সামিরা ও ডনকে “স্টপ লিস্টে” অন্তর্ভুক্ত করার জন্য। আবেদনে বলা হয়, তারা মামলার পলাতক আসামি এবং যেকোনো সময় বিদেশ পালিয়ে যেতে পারেন, যা তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। সে সময় ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে মামলা করা হয়। কিন্তু সালমানের বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী পরবর্তীতে অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে।

এর পর থেকেই মামলাটি ঘুরে দাঁড়ায় আত্মহত্যা না হত্যাকাণ্ড, এই প্রশ্নে। দীর্ঘ ২৮ বছর পর নতুন মোড় নেয় মামলাটি, যখন গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর পরিবারের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে পুনরায় গ্রহণের নির্দেশ দেন।

এর পরদিন (২১ অক্টোবর) সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় ১১ জনকে, তাদের মধ্যে রয়েছেন,
সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।

মামলায় অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায়, অর্থাৎ পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িত থাকা ও সহযোগিতার অভিযোগে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০