স্বাস্থ্যকণ্ঠ
১৮ মার্চ ২০২৫, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতা: ঢাকার জনগণের নিঃশ্বাসের লড়াই

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের শরীফপাড়া এলাকায় ময়লার স্তূপ এবং আশপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ কারখানার বিষাক্ত কালো ধোয়া ঢাকার বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত দুই মাস ধরে মতিঝিল, যাত্রাবাড়ি, ধলপুর, মানিকনগর, মুগদা, মান্ডা, গোপীবাগ ও ওয়ারীসহ একাধিক এলাকার বাসিন্দারা শ্বাসকষ্ট, শারীরিক দুর্বলতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা ভোগ করছেন।

এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি, কারণ কালো ধোঁয়া মূলত অসম্পূর্ণ জ্বালানি দহন, শিল্প কার্যক্রম এবং যানবাহনের নিঃসরণ থেকে উৎপন্ন হয়। এই বিষাক্ত ধোঁয়ায় থাকা রাসায়নিক কণাগুলি যেমন কার্বন, সালফার ডাইঅক্সাইড, এবং নাইট্রোজেন অক্সাইড মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে। এই কণাগুলি শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, যার মধ্যে শ্বাসকষ্ট, হার্টের রোগ, ফুসফুসের সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি অন্তর্ভুক্ত।

যদিও স্থানীয় সচেতন ব্যক্তিরা সিটি কর্পোরেশনকে বিষয়টি জানিয়েছে, তবে অভিযোগ উঠেছে যে উর্ধতন কর্মকর্তারা তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। সম্প্রতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জুবায়ের আলম আবদুল্লাহ এবং ঢাকা মহানগর দক্ষিণ সেচ্ছাসেবক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. তারেক আহমেদ ভুঁইয়া শরীফপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধ টায়ার ও প্লাস্টিক কারখানাগুলোর বর্জ্য পোড়ানোর উৎস খুঁজে বের করেন। তারা বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল ০৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকারকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

তবে এলাকাবাসীর অভিযোগ, বহু অভিযোগ সত্ত্বেও সিটি কর্পোরেশন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ঢাকার জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে এই অবহেলা ভবিষ্যতে আরও বড় বিপদ ডেকে আনতে পারে। প্রশ্ন উঠছে, রাজধানীর জনগণ কি কখনো নিরবিচ্ছিন্নভাবে নিরাপদ পরিবেশ ও শ্বাসপ্রশ্বাসের মুক্তি পাবেন?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০