স্বাস্থ্যকণ্ঠ
২০ নভেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে ইউনিক হেলথ আইডি ব্যবস্থা: জানালেন স্বাস্থ্য মহাপরিচালক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

মিশরের নতুন প্রশাসনিক রাজধানী নিউ কায়রোতে অনুষ্ঠিত প্রথম ডি-৮ স্বাস্থ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনে প্রতিটি নাগরিকের জন্য শিগগিরই ইউনিক হেলথ আইডি চালুর ঘোষণা দেন বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সম্মেলনে তিনি জানান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলা ও স্বাস্থ্যসেবা ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অধ্যাপক জাফর বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ আরও স্থিতিস্থাপক স্বাস্থ্যব্যবস্থা গঠনে কাজ করছে। সাম্প্রতিক যৌথ বাহ্যিক মূল্যায়ন (জেইই) সম্পন্ন হওয়ার পর এখন চলছে নতুন পাঁচ বছরের জাতীয় স্বাস্থ্য নিরাপত্তা কর্মপরিকল্পনা প্রণয়ন।

তিনি জানান, আলমা-আতা ঘোষণার অন্যতম স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ বহু আগেই প্রাথমিক স্বাস্থ্যসেবাকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বর্তমানে দেশের ১৪ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে, যার ফলে মাতৃমৃত্যু ৭০ শতাংশ ও শিশুমৃত্যু ৬০ শতাংশ কমে এসেছে। গড় আয়ুও বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছর, যা সীমিত সম্পদের দেশের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।

বাংলাদেশের টিকাদান কর্মসূচি ৯৫ শতাংশের বেশি কভারেজ ধরে রেখে বৈশ্বিকভাবে অন্যতম সফল মডেল হিসেবে পরিচিত। পাশাপাশি দেশজুড়ে ৪০০টির বেশি এনসিডি কর্নার প্রতিষ্ঠা এবং ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অ-সংক্রামক রোগ প্রতিরোধে বড় অগ্রগতি অর্জিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মানসিক স্বাস্থ্যসেবা কমিউনিটি পর্যায়ে অন্তর্ভুক্তি এবং টেলিহেলথ সেবা সম্প্রসারণকেও বাংলাদেশের সাম্প্রতিক সাফল্য হিসেবে তুলে ধরেন স্বাস্থ্য মহাপরিচালক।

তিনি আরও জানান, দেশের ওষুধ শিল্প বর্তমানে বাংলাদেশের ৯৮ শতাংশ চাহিদা পূরণ করছে এবং ১৬০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে, যা আন্তর্জাতিক স্বাস্থ্যবাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর জন্য চারটি যৌথ উদ্যোগ প্রস্তাব করেন অধ্যাপক জাফর। এর মধ্যে রয়েছে,

  • ফার্মাসিউটিক্যাল ও ভ্যাকসিন অ্যালায়েন্স
  • ডিজিটাল হেলথ কোলাবোর‍্যাটিভ
  • স্বাস্থ্যব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়াতে যৌথ উদ্যোগ
  • রোহিঙ্গা সংকটে সমন্বিত সহায়তা

বাংলাদেশ জানায়, মানবিক বিবেচনায় তারা এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে পূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, যা কেবল বাংলাদেশের নয়, বরং সমগ্র অঞ্চলের দায়িত্ব। এ বিষয়ে ডি-৮ সদস্যদের কারিগরি ও আর্থিক সহায়তা কামনা করা হয়।

অধ্যাপক জাফর আশা প্রকাশ করেন, কায়রো সম্মেলন ডি-৮ রাষ্ট্রগুলোর মধ্যে স্বাস্থ্য সহযোগিতার নতুন যুগের সূচনা করবে। তিনি বলেন, “জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ন্যায্য, স্থিতিস্থাপক ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০