স্বাস্থ্যকণ্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান শাহর সাবেক স্ত্রী সামিরাকে দোষমুক্ত দাবি ডনের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ, যিনি মৃত্যুর প্রায় তিন দশক পরও ভক্তদের হৃদয়ে সমানভাবে বেঁচে আছেন। তবে তার মৃত্যু আজও রহস্যে ঢাকা। আত্মহত্যা না হত্যা, এই প্রশ্ন ঘিরেই ঘুরপাক খাচ্ছে তদন্ত, মামলা ও জনমত

সম্প্রতি মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর আবারও সামনে এসেছে পুরোনো নানা ঘটনা। এরই মধ্যে ভাইরাল হয়েছে অভিনেতা আশরাফুল হক ডনের চার বছর আগের একটি সাক্ষাৎকার, যিনি মামলার ৪ নম্বর আসামি।

সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছিল অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ। সেখানে সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে ডনকে সরাসরি প্রশ্ন করা হয়, সালমান ভাইয়ের আত্মহত্যার পেছনে কে দায়ী হতে পারেন, তার মা না স্ত্রী?

জবাবে ডন বলেন, “এটা ফ্যামিলিগত ব্যাপার।” তিনি যোগ করেন, সালমান শাহ তার শেষ দিনগুলোতে পুরো মেন্টালি আপসেট আর ফ্রাস্ট্রেটেড ছিলেন। তবে ডন স্পষ্ট করে জানান, সালমানের স্ত্রী সামিরা হকের কোনো দোষ তিনি দেখেননি। তার ভাষায়, সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, এরকম প্রেম আমি কখনো দেখিনি। আমি কোনো দোষ দেখিনি সামিরার।

এর আগে পাঁচ বছর আগে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) দীর্ঘ তদন্ত শেষে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, হত্যা নয়।
সে সময় ডন বলেছিলেন, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।

কিন্তু এখন মামলাটি আবারও হত্যা মামলা হিসেবে বিচারাধীন, এবং সেই প্রেক্ষাপটে ডনের পুরোনো বক্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বর্তমান মামলায় প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০