স্বাস্থ্যকণ্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাউল সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে যে উত্তেজনা দেখা দিয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কি না, কিংবা আসন্ন নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না। জবাবে শফিকুল আলম বলেন, বৈঠকে নির্বাচন বা বাউলদের বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে আমি জানি, বাউলদের ওপর যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। মানিকগঞ্জে পুলিশ সেই অনুযায়ী কাজ করছে। অন্যান্য স্থানেও সাঁড়াশি অভিযান চলছে। ফলাফল খুব দ্রুতই জানা যাবে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর মাদারীপুরে একটি পালাগানের অনুষ্ঠানে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে আটক করে পুলিশ। তাঁর মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধন করতে জড়ো হওয়া বাউলদের ওপর হামলা করে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একদল লোক। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাউলদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি চলছে।

গতকাল ঠাকুরগাঁওয়েও মানববন্ধনের আগে বাউলদের ওপর পুনরায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে হামলার ঘটনা ঘটে। এসব হামলার প্রতিবাদে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলো আবুল সরকারের মুক্তি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০