
সাভারের আশুলিয়ায় শ্রীলঙ্কার এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সানাত সুজিবা প্যারেরা হাপুরাচিগে (৫৫)। তিনি আশুলিয়ার ডিইপিজেড এলাকার তালিশমান লিমিটেড গার্মেন্টসের কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে সহকর্মীরা মোবাইলে একাধিকবার ফোন করলেও সাড়া না পেয়ে তারা তার ভাড়াবাড়িতে যান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হলে অনেক ডাকাডাকি করেন। পরে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওসি আব্দুল হান্নান জানান, মরদেহ সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন