স্বাস্থ্যকণ্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিয়েগো ম্যারাডোনার জীবন নিয়ে অ্যানিমেশন সিরিজ বানাচ্ছে রিলায়েন্স অ্যানিমেশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

কিংবদন্তি ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনাকে কেন্দ্র করে অ্যানিমেশন সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স অ্যানিমেশন। তারকার পরিবার ও স্বত্বাধিকার প্রতিষ্ঠান সাত্তভিকা এসএ’র অনুমতি নিয়ে এই পরিকল্পনা এগুচ্ছে।

ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ ‘ওয়েভস ফিল্ম বাজারে’ এ খবর জানানো হয়। মুম্বাইভিত্তিক রিলায়েন্স অ্যানিমেশন, রিলায়েন্স এন্টারটেইনমেন্টের একটি বিভাগ।

এই সিরিজে উঠে আসবে ম্যারাডোনার শৈশব থেকে আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার গল্প। দেখানো হবে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ব্যক্তিগত লড়াই এবং মাঠের বাইরের সাংস্কৃতিক প্রভাব। নাটকীয়ভাবে তুলে ধরা হবে তার জীবনের উত্থান-পতন ও অসাধারণ মুহূর্তগুলো।

ভ্যারাইটি জানাচ্ছে, সিরিজটি এখনো পরিকল্পনাধীন। নির্মাতা দল, প্রচার সংস্থা ও মুক্তির সময়সূচি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রচারের জন্য তৈরি করা হচ্ছে।

রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, ম্যারাডোনার অসাধারণ জীবনযাত্রা অ্যানিমেশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই। তার দৃঢ়তা, আবেগ ও সাফল্য খেলাধুলার সীমা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়।

রিলায়েন্স অ্যানিমেশনের প্রধান নির্বাহী তেজোনিধি ভাণ্ডারে বলেন, ম্যারাডোনার লড়াই, স্বপ্ন ও সাফল্যকে অ্যানিমেশনের ভাষায় তুলে ধরা আমাদের জন্য এক বড় মাইলফলক।

ম্যারাডোনার বোন রিতা ম্যারাডোনা বলেন, আমরা তিন বোনই খুব খুশি যে এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আমাদের ভাইয়ের গল্প বিশ্বের শিশুদের কাছে পৌঁছাবে।

রিলায়েন্স অ্যানিমেশন রিলায়েন্স গ্রুপের বিনোদন খাতের একটি প্রতিষ্ঠান, যার বিস্তৃতি রয়েছে নির্মাণ, ডিজিটাল প্ল্যাটফর্ম, গেমিং ও সংগীত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০