স্বাস্থ্যকণ্ঠ
২৫ নভেম্বর ২০২৫, ৯:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসপি বদলিতে লটারি গ্রহণযোগ্য নয়: নজরুল ইসলাম খান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে বদলির প্রস্তাবকে কার্যকর পদ্ধতি মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “লটারি কোনো ভালো পদ্ধতি হতে পারে না। সবারই বিশেষ বিশেষ যোগ্যতা থাকে, সেই যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া উচিত।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লা এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

নজরুল ইসলাম খান বলেন, পুলিশ সুপারদের লটারির মাধ্যমে বদলির বিষয়টি একটি রাজনৈতিক দলের দাবি। তবে লটারি হলে প্রত্যাশিত ফল নাও আসতে পারে। সাংবাদিকদের মতোই কর্মকর্তাদেরও আলাদা যোগ্যতা আছে। তাই দায়িত্ব বণ্টনে যোগ্যতাই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।

তিনি আরও জানান, এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। লটারি প্রসঙ্গে যা বলেছেন, তা তার ব্যক্তিগত মতামত।

বিএনপির এই নেতা জানান, বৈঠকে গণভোট নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, গণভোট নিয়ে নতুন কোনো বিষয় নেই। গণভোট আইন আজই পাস হয়েছে, তাই নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন নিয়ে নতুন কোনো বিতর্ক থাকার কথা নয়।

নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, প্রশাসনের নিরপেক্ষতা এবং আসন্ন বিভিন্ন প্রক্রিয়া নিয়ে বৈঠকে বিস্তৃত আলোচনা হয় বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০