স্বাস্থ্যকণ্ঠ
২৭ নভেম্বর ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর–পূর্বে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি স্বল্পমাত্রার ছিল এবং এর উৎস নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় গত ১৩ ঘণ্টায় দেশে তিন দফা কম্পন অনুভূত হলো। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় বুধবার রাত ৩টা ২৯ মিনিটে, যার মাত্রা ছিল ৪ এবং উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে টেকনাফ থেকে ১১৮ কিলোমিটার দূরে। কয়েক সেকেন্ড পর রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটে আরও একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৪। অধিকাংশ মানুষই তা টের পাননি।

এরপর বৃহস্পতিবার বিকেলে শেষ কম্পনটি অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়। পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিলেও বিশেষজ্ঞরা বলছেন, এসব স্বল্পমাত্রার কম্পন ভূত্বকের শক্তি নির্গমনের স্বাভাবিক প্রক্রিয়া।

তবে ভূমিকম্পের পূর্বাভাস ছড়ানো গুজব নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞরা বলেন, ভূমিকম্পের সুনির্দিষ্ট সময়, স্থান বা তারিখ পূর্বাভাস দেওয়ার সক্ষমতা এখনো বিজ্ঞানের নেই। বাফেলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল ব্রুনো ও ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক প্রফেসর এগিল হোকসন স্পষ্ট করেছেন, অতীতেও কেউ ভূমিকম্পের নির্ভুল পূর্বাভাস দিতে পারেননি, ভবিষ্যতেও তা সম্ভব নয়। তাই গুজব নয়, বরং ভূমিকম্প–প্রবণ দেশের জন্য প্রস্তুতিমূলক পদক্ষেপই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০