স্বাস্থ্যকণ্ঠ
৩০ নভেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান সংকটময় সময়ে তিনি নিজের অসুস্থ মায়ের পাশে থাকতে চান। তবে দেশে ফেরা তাঁর একক সিদ্ধান্তে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এই বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে কেন তিনি নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না?

এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এসেছে ব্যাখ্যা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে জানান, তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের কোনো বাধা নেই। তবে তারেক রহমান যে ‘বাধা’র কথা বলেছেন, তা নিয়ে বিএনপি নেতারা খুব একটা স্পষ্ট হতে চাননি। সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষেপে বলেন, “উনি নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, আমার আর কিছু বলার নেই।

বিএনপির নেতাদের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক উগ্রবাদী তৎপরতা, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় তারেক রহমানের দেশে ফেরা এখন অত্যন্ত সংবেদনশীল সিদ্ধান্ত। খালেদা জিয়ার পর দলীয় নেতৃত্বে ভরসার প্রতীক হওয়ায় তাঁর নিরাপত্তা নিয়ে দলও সতর্ক। দলের একজন স্থায়ী কমিটির সদস্য মন্তব্য করেন, এখন দেশে নানা ধরনের ঘটনা ঘটছে। মাঠ দেখা ছাড়া তিনি দেশে এলে ঝুঁকি থেকেই যায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তাঁর নামে থাকা সকল মামলার নিষ্পত্তি হয়েছে। আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ আসনে তাঁকে বিএনপির প্রার্থীও ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁর ও খালেদা জিয়ার নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্সের আবেদন করছে দল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা কেবল পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং রাজনৈতিক কৌশল, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক রাজনীতি এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান বিবেচনায় জটিল একটি বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক বিষয়। এখনই তাঁর একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সিদ্ধান্তটি নির্ভর করবে দল, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক ভূরাজনীতির ওপর।

সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা এখন অনেকগুলো উপাদানের সমন্বয়, দলীয় কৌশল, নিরাপত্তা, রাজনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট একসঙ্গে মিলেই নির্ধারণ করবে তাঁর প্রত্যাবর্তনের সময় ও প্রক্রিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০