স্বাস্থ্যকণ্ঠ
৫ নভেম্বর ২০২৫, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলা, গুলিবিদ্ধ দুইজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও, বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। একই ঘটনায় সরওয়ার বাবলা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত। তবে সরওয়ার বাবলার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে দুজন সশস্ত্র ব্যক্তি এরশাদ উল্লাহর প্রচারণা মিছিলের কাছে এসে সরওয়ার বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। ওই সময় আতঙ্কে চারপাশে লোকজন ছুটোছুটি শুরু করেন। এ সময় গুলির এক রাউন্ড গিয়ে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর পায়ে লাগে।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আমরা বিষয়টি তদন্ত করছি।

প্রাথমিকভাবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০