স্বাস্থ্যকণ্ঠ
৩ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তালিকাটি প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী তালিকা ঘোষণার সময় মির্জা ফখরুল বলেন, আজ আমরা ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছি। এই তালিকা প্রাথমিক, দলের প্রয়োজনে যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

তিনি আরও জানান, বাকি ৬৩টি আসনে এখনো প্রার্থী দেওয়া হয়নি। কিছু আসন জোট শরিকদের জন্য রাখা হয়েছে, আর বাকিগুলোতে আলোচনা শেষে প্রার্থী ঘোষণা করা হবে।

এর আগে সোমবার বেলা সাড়ে ১২টায় গুলশান কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। প্রায় তিন ঘণ্টা স্থায়ী বৈঠকের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেখানে তাদের প্রার্থী আসতে পারে। প্রয়োজনে আমাদের প্রার্থীতাও পরিবর্তন হতে পারে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, এটি আমাদের সম্ভাব্য ও উপযুক্ত প্রার্থীর তালিকা। জনগণের প্রত্যাশা পূরণের জন্য যোগ্য নেতৃত্ব দিয়েই আমরা নির্বাচনে অংশ নিতে চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০