স্বাস্থ্যকণ্ঠ
২০ অক্টোবর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় এনসিপির সভাস্থলে ককটেল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন সারজিস আলম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে জেলা পরিষদের পেছনের সংলগ্ন ভবন থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে সিআইডির ক্রাইমসিন দল ও অতিরিক্ত পুলিশ সদস্যরা এলাকা ঘিরে ফেলে। উদ্ধার করা অবিস্ফোরিত ককটেলটি নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য পানির বালতিতে ডুবিয়ে রাখা হয়।

ঘটনাস্থলে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। তবে বিস্ফোরণের ঘটনায় সভার কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। সভা শেষে তিনি নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হন।

বিস্ফোরণের পর স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন এবং পুলিশের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। তাদের অভিযোগ, সভার আগে বারবার নিরাপত্তা চাইলেও পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি, যার সুযোগে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, জেলা পরিষদ প্রাচীরঘেরা এলাকা এবং প্রধান ফটকে পর্যাপ্ত পুলিশ ছিল। সভাস্থলের ভেতরে কোনো নিরাপত্তা ঘাটতি ছিল না। জেলা পরিষদের পেছনের ভবন থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে। তবে এতে কেউ আহত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০