স্বাস্থ্যকণ্ঠ
১৮ অক্টোবর ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল: সিইসি নাসির উদ্দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি বরিশাল বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সিইসি বলেন, নির্বাচন আগামী রমজানের আগেই হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে। সে হিসেবে দুমাস আগে তপশিল দিতে হবে। তাই ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি।

তিনি আরও বলেন, বিগত নির্বাচনের মতো নির্বাচন এবার হবে না। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্বাচন হবে। আমরা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছি।

এ সময় নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর বিষয়ে প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাই তাদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এছাড়া ‘এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে কি না’ এমন প্রশ্নে সিইসি দৃঢ়ভাবে জানান, আমাদের আইনে ও নীতিমালায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে ওই প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০