স্বাস্থ্যকণ্ঠ
১০ মার্চ ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমবিবিএস-বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবিতে নিষেধাজ্ঞা

চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) জানিয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না। চলমান পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যখাতের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভায় তারা এ দাবিসহ পাঁচ দফা প্রস্তাবনা উত্থাপন করে।

রোববার (৯ মার্চ) রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনডিএফের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে চিকিৎসা খাতের নানা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনডিএফের ৫ দফা দাবি:


১. ডাক্তার পদবি ব্যবহারে কড়া নিয়ন্ত্রণ:
এমবিবিএস/বিডিএস ডিগ্রিহীন কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না। আদালতে চলমান রিটগুলোকে আইন ও জনস্বাস্থ্যবিরোধী উল্লেখ করে ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

২. অযোগ্যদের প্রাইভেট প্র্যাকটিস নিষিদ্ধ:
রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না—এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

  1. ম্যাটস কারিকুলাম সংস্কার:
    মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের মানোন্নয়ন এবং মানহীন ম্যাটস বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

  2. নিয়োগ ও বয়সসীমা:
    পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং বিসিএস চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

  3. চিকিৎসক সুরক্ষা ও বেতন কাঠামো:
    দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো চালু করতে হবে।

এনডিএফের বক্তব্য:
সভায় এনডিএফের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, “চলমান সমস্যাগুলো সমাধানে এনডিএফ সব সময়ই সজাগ। আমরা চিকিৎসক সুরক্ষা, বেতন কাঠামোসহ নানাবিধ প্রস্তাবনা নিয়ে কাজ করছি। মেডিকেল খাতে চলমান বিশৃঙ্খলা রোধে এসব দাবি বাস্তবায়ন অপরিহার্য।”

তিনি আরও বলেন, “মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের কোর্স কারিকুলাম সংস্কারের পাশাপাশি মানহীন প্রতিষ্ঠান বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। পাশাপাশি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে অযোগ্যদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত।”

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক নেতৃবৃন্দ:
এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সভার সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন ডা. জাবির হোসেন, ডা. রিফাত মাহবুব, ডা. সাজেদ আব্দুল খালেক, ডা. আতিয়ার রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সভায় চিকিৎসকরা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থেকে যৌক্তিক কর্মসূচি গ্রহণের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০