স্বাস্থ্যকণ্ঠ
৯ মার্চ ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইফা ডিজিটাল অ্যাওয়ার্ড ২০২৫: সেরা অর্জন ও আলোচিত মুহূর্তগুলি

গতকাল শনিবার রাতে ভারতের জয়পুরে অনুষ্ঠিত আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে চলচ্চিত্র এবং সিরিজের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন বিশিষ্ট তারকারা এবং নির্মাতারা। এই বছর স্ট্রিমিং কনটেন্টগুলোর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছিল। আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল ‘অমর সিং চামকিলা’, যা সেরা সিনেমা হিসেবে পুরস্কৃত হয়েছে। এই সিনেমার পরিচালক ইমতিয়াজ আলীকে সেরা নির্মাতার পুরস্কারও দেওয়া হয়েছে।

‘অমর সিং চামকিলা’ সিনেমাটি পাঞ্জাবের প্রখ্যাত গায়ক অমর সিং চামকিলার জীবনের উপর ভিত্তি করে নির্মিত। চামকিলা ছিলেন পাঞ্জাবের একজন জনপ্রিয় গায়ক, যিনি তার গানে সমাজের বাস্তবতা তুলে ধরতেন। তাঁর অকাল মৃত্যু এখনও একটি রহস্য। সিনেমাটি মুক্তির পর ব্যাপক প্রশংসিত হয়, এবং তা আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়।

এছাড়া সেরা প্রধান চরিত্রে অভিনয়ের পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন, ‘দো পাত্তি’ সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য, এবং বিক্রান্ত ম্যাসি, ‘সেক্টর ৩৬’-এ প্রধান পুরুষ চরিত্রে অভিনয়ের জন্য।

সিরিজ ক্যাটাগরিতেও ছিল বড় বিজয়। সেরা সিরিজ হিসেবে ‘পঞ্চায়েত ৩’ পুরস্কৃত হয়, এবং এর পরিচালক দীপক কুমার মিশ্রও সেরা পরিচালকের পুরস্কার লাভ করেন। প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনেতা হয়েছেন জিতেন্দ্র কুমার, এবং সেরা নারী অভিনেত্রী হিসেবে শ্রেয়া চৌধুরী পুরস্কৃত হন।

আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫ তারকাদের অসামান্য প্রতিভা ও কাজের জন্য তাঁদের সম্মানিত করেছে এবং স্ট্রিমিং কনটেন্টের প্রতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।

আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস-এ পুরস্কৃতদের তালিকা:

 

সিনেমা

  • সেরা সিনেমা: ‘অমর সিং চামকিলা’
  • প্রধান চরিত্রে সেরা নারী অভিনেত্রী: কৃতি শ্যানন, ‘দো পাত্তি’
  • প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনেতা: বিক্রান্ত ম্যাসি, ‘সেক্টর ৩৬’
  • সেরা পরিচালক: ইমতিয়াজ আলী, ‘অমর সিং চামকিলা’
  • পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিনেত্রী: অনূপ্রিয়া গোয়েনকা, ‘বার্লিন’
  • পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনেতা: দীপক ডোব্রিয়াল, ‘সেক্টর ৩৬’
  • সেরা মৌলিক গল্প: কনিকা ঢিলো, ‘দো পাত্তি’

সিরিজ

  • সেরা সিরিজ: ‘পঞ্চায়েত ৩’
  • প্রধান চরিত্রে সেরা নারী অভিনেত্রী: শ্রেয়া চৌধুরী, ‘বন্দিশ বান্ডিটস’
  • প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনেতা: জিতেন্দ্র কুমার, ‘পঞ্চায়েত ৩’
  • সেরা পরিচালক: দীপক কুমার মিশ্র, ‘পঞ্চায়েত ৩’
  • পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিনেত্রী: সানজিদা শেখ, ‘হীরামন্ডি : দ্য ডায়মন্ড বাজার’
  • পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনেতা: ফয়সাল মালিক, ‘পঞ্চায়েত ৩’
  • সেরা মৌলিক গল্প: ‘কোটা ফ্যাক্টরি ৩’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০