স্বাস্থ্যকণ্ঠ
৯ মার্চ ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গভীর রাতে ধর্ষণবিরোধী আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের দ্রুত তদন্ত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে গভীর রাতে বিক্ষোভে ফেটে পড়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত তিনটার দিকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা জানান, এ বিক্ষোভ পূর্বপরিকল্পিত ছিল না। খান জাহান আলী হলের শিক্ষার্থীরা হঠাৎ করেই হলের বাইরে এসে মিছিল শুরু করলে খান বাহাদুর আহসানউল্লাহ হল এবং বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে যোগ দেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর এবং আবাসিক হল প্রদক্ষিণ শেষে হাদী চত্বরে গিয়ে একত্রিত হয়। সেখানে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে মুখরিত করেন পরিবেশ। “উই ওয়ান্ট জাস্টিস”, “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই”, “ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান তাঁরা উচ্চারণ করেন।

হাদী চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, দেশে ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধীরা সাহস পাচ্ছে। এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে কোনো ধর্ষক যেন আর মুক্ত ঘুরে বেড়াতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, “যদি ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আরও বৃহৎ কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। এই জাতিকে আর কোনো দিন ধর্ষকের নৃশংসতা সহ্য করতে হবে না।”

শিক্ষার্থীদের এ ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ও কঠোর বার্তা দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। তাঁরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকর এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০