স্বাস্থ্যকণ্ঠ
৯ মার্চ ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসাবিজ্ঞানে সৈয়দ শরিফুলের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের সাবেক ডিন ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলামের স্মরণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এ স্মরণসভা আয়োজন করা হয়।

অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, “অধ্যাপক শরিফুল ইসলাম ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর চিন্তা ও জ্ঞান ছিল সবার চেয়ে আলাদা। শিক্ষক হিসেবে তিনি জটিল বিষয়গুলো অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতে পারতেন। তাঁর অবদান অমলিন থাকবে।”

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “অধ্যাপক শরিফুল ইসলাম তার কর্মজীবনে বিশ্বাস এবং কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিকিৎসা শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান আমাদের অনুপ্রাণিত করে।”

স্মরণসভায় আরও বক্তব্য দেন প্রো-ভিসি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, এবং চিকিৎসা বিজ্ঞানে তাঁর সহকর্মীরা।

অধ্যাপক শরিফুল ইসলামের বড় ভাই অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, “শরিফুল শুধু আমাদের পরিবারের গর্ব নয়, তিনি পুরো জাতির গর্ব। তাঁর অবদান আমরা কখনও ভুলব না।”

উল্লেখ্য, অধ্যাপক শরিফুল ইসলাম ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র। তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় শিক্ষকতা করলেও দেশে ফিরে তিনি বিএসএমএমইউতে চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০