স্বাস্থ্যকণ্ঠ
৮ মার্চ ২০২৫, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের শুভেচ্ছা: ইফতার উপহার পেলেন আবু সাঈদের পরিবার

বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৭ মার্চ) রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেন রংপুর জেলা বিএনপির নেতারা।

তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় তিনি আবু সাঈদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রতি বিএনপির অবিচল সমর্থনের আশ্বাস দেন।

সাইফুল ইসলাম বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। বিএনপি সবসময় তার পরিবারের পাশে থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহামুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডল, সদস্য সচিব ইয়াতিমুল হক লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২২ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় তার বড় ভাই রমজান আলী গত বছরের ১৮ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়েছে এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুসন্ধান তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। শহীদ আবু সাঈদের পরিবারের প্রতি তারেক রহমানের এই মানবিক উদ্যোগ তাদের প্রতি দলের একাত্মতার আরেকটি নিদর্শন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০