খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুর রহমানকে নোয়াখালী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁকে অধ্যাপক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বৃহস্পতিবার (৬ মার্চ) একটি প্রজ্ঞাপন জারি করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত পদ ও কর্মস্থলে দায়িত্ব পালনের জন্য পদায়ন করা হলো।
এতে আরও জানানো হয়েছে, বর্তমানে দায়িত্বে থাকা অধ্যক্ষ স্বেচ্ছায় অবসর গ্রহণের পর থেকে ডা. আমিনুর রহমানের পদায়ন কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন