Bangla Webs
৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আগামীকাল সোমবার ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে। এরপর দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে সার্ক জার্নালিস্ট ফোরাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তৌহিদ হোসেন বলেন, গত দু-তিন মাস ধরে যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তা ভারত ও বাংলাদেশ উভয়কেই প্রভাবিত করছে। ৫ আগস্টের আগে এবং পরে ভারতের সঙ্গে সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে।

এটা মেনে নিয়ে দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে চলমান অচলাবস্থার কারণে ভারতের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত অচলাবস্থা কেটে যাবে বলে আশা করছি।

তিনি আরো বলেন, আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র সচিব আসছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। আশা করছি ফলপ্রসূ আলোচনা হবে।

সার্কের কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পজিটিভ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, সঠিক পদক্ষেপ নিলে আমাদের এ অঞ্চলের দারিদ্র্য কাটিয়ে ওঠা সম্ভব। ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থে সার্কের কার্যক্রম শুরু করা দরকার। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল।

কিন্তু ১০ বছরেও তা হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা সার্ক প্রসঙ্গে ভারতের সাবেক কূটনীতিক মুচকুন্দ দুবেকে উদ্বৃত করে বলেন, সার্ক এখন মৃত, তবে তাকে কবর দেওয়া যেন না হয়। আমিও তার সঙ্গে একমত। এ অঞ্চলের মানুষের জন্যই সার্ককে এগিয়ে নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০