স্বাস্থ্যকণ্ঠ
৬ মার্চ ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ মার্চ পর্যন্ত ইউএমবির কর্মবিরতির সময়সীমা ঘোষণা

দেশের স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চিকিৎসা পেশার মর্যাদা রক্ষার লক্ষ্যে পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত জোট ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশ (ইউএমবি)। দাবিগুলো বাস্তবায়নের জন্য তারা ৫ মার্চ থেকে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) ইউএমবি এক সম্মিলিত ঘোষণাপত্রের মাধ্যমে কর্মসূচির সূচনা করে।

পাঁচ দফা দাবি

১. এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করতে পারবেন না। আদালতে চলমান এ সংক্রান্ত মামলাগুলো ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে।
২. রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৩. সাত কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স (ম্যাটস) সংস্কারে একটি কমিটি গঠন এবং মানহীন ম্যাটস বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
4. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শূন্যপদে চিকিৎসক নিয়োগ এবং বিসিএস চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।
5. দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) তৈরি করতে হবে।

কর্মসূচির বিবরণ

  • ৫–১০ মার্চ: প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানের কাছে স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণ এবং অনলাইন প্রচারণা।
  • ৬–১১ মার্চ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি (দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত) এবং মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি।
  • ১০ মার্চ: জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন।
  • ১২ মার্চ: কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের সমাবেশ এবং ঢাকার বাইরের প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি।

ঘোষণাপত্রে বলা হয়েছে, ১২ মার্চের মধ্যে দাবি পূরণ না হলে ক্লাস বর্জন ও কর্মবিরতি অব্যাহত থাকবে। ১২ মার্চ রায় প্রদান না হলে এবং দাবিগুলো মানা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউএমবি।

ইউএমবি দাবি করেছে, এই কর্মসূচির লক্ষ্য চিকিৎসা পেশার মর্যাদা পুনরুদ্ধার এবং স্বাস্থ্য খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০