স্বাস্থ্যকণ্ঠ
৬ মার্চ ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেসরকারি মেডিকেল পরিচালনায় পরিবর্তন, ক্যাম্পাসে সভার নির্দেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর পরিচালনা পর্ষদের সভা নিজ নিজ ক্যাম্পাসে আয়োজনের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

শনিবার (২ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পূর্ববর্তী নির্দেশনার পরও অনেক বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সভা কলেজ ক্যাম্পাসের বাইরে আয়োজন করা হচ্ছে। এতে সদস্যরা কলেজের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ ধরনের কার্যক্রম স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নকে বাধাগ্রস্ত করছে এবং আইন পরিপন্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩-এর ধারা ৭ অনুযায়ী, পরিচালনা পর্ষদের সভা সাধারণত কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বছরে অন্তত চারটি সভা আয়োজনের প্রয়োজনীয়তাও ওই বিধানে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, “স্বাস্থ্য শিক্ষার মানোন্নয়নের জন্য কলেজ ক্যাম্পাসেই পরিচালনা পর্ষদের সভা আয়োজনের বিষয়টি বাধ্যতামূলক। তাই সংশ্লিষ্ট সকল বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজকে ক্যাম্পাসেই সভা আয়োজনের নির্দেশনা মেনে চলার জন্য পুনরায় আহ্বান জানানো হলো।”

এই নির্দেশনার মাধ্যমে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর স্বচ্ছতা ও কার্যক্রমে উন্নতি আসবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০