Bangla Webs
৮ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত জেলেনস্কি : ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে ‘চুক্তি’ করার ইচ্ছা প্রকাশ করেছেন। প্যারিসে শনিবার ত্রিপক্ষীয় এক বৈঠকের পর ট্রাম্প এই মন্তব্য করেন।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এলিসি প্রাসাদে জেলেনস্কি ও  ট্রাম্পের সঙ্গে আলোচনার আয়োজন করেন। সেখানে যুদ্ধ নিয়ে কিয়েভে ক্রমবর্ধমান উদ্বেগ ও ট্রাম্প প্রশাসনের আগাম অবস্থান নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প একাধিকবার ইউক্রেনে সামরিক সহায়তার জন্য পাঠানো বিলিয়ন ডলারের সমালোচনার পাশাপাশি দাবি করেছেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে সংঘাত শেষ করতে পারেন।ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন চুক্তি করতে এবং এই পাগলামি বন্ধ করতে চায়। অবিলম্বে একটি যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনা শুরু করা উচিত। অযথা অনেক প্রাণহানি ঘটছে, অনেক পরিবার ধ্বংস হচ্ছে।

এভাবে চলতে থাকলে এটি আরো বড় ও ভয়ংকর আকার নিতে পারে।’অন্যদিকে তিন নেতার বৈঠকের কয়েক ঘণ্টা পর বিদায়ি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনের জন্য ৯৮৮ মিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করে। পেন্টাগনের বিবৃতি অনুযায়ী, প্যাকেজটিতে ড্রোন, এইচআইএমএআরএস বা হিমার্স রকেট লঞ্চারের নিখুঁত গোলাবারুদ এবং আর্টিলারি সিস্টেম, ট্যাংক ও সাঁজোয়া যানগুলোর সরঞ্জাম ও খুচরা যন্ত্রাংশ অন্তর্ভুক্ত রয়েছে।ইউক্রেনের উদ্বেগ রয়েছে, ট্রাম্প হয়তো দেশীয়ভাবে অজনপ্রিয় কিছু শর্ত মেনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাতে পারেন।

তবে জেলেনস্কি জোর দিয়েছেন, যেকোনো সমঝোতাই ন্যায্য হতে হবে।ইউক্রেনীয় প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে জেলেনস্কি বলেছেন, ‘আমরা সবাই শান্তি চাই। তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, এই শান্তি সবার জন্য যেন ন্যায্য হয় এবং রাশিয়া, পুতিন বা অন্য কোনো আগ্রাসীর যেন ভবিষ্যতে ফিরে আসার সুযোগ না থাকে।’তিনি আরো বলেন, ‘ন্যায্য শান্তি ও শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে জেলেনস্কি ট্রাম্পের ‘অবিচল দৃঢ় সংকল্পের’ প্রশংসা করে এই বৈঠককে ‘ভালো ও ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন।

বৈঠকের পর ম্যাখোঁ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আসুন, শান্তি ও নিরাপত্তার জন্য আমাদের যৌথ প্রচেষ্টা চালিয়ে যাই।’

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০