স্বাস্থ্যকণ্ঠ
৫ মার্চ ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনী রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বক্তব্য, অপারেশন সফল দাবি

ফেনী জেলার একটি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পারুল আক্তার (৪৫) নামে এক নারী রোগী জরায়ু অপারেশন করার পর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগে তার মৃত্যুর ঘটনা ঘটেছে।
এ ঘটনা ঘটে গত ৩ মার্চ ফেনী আলকেমি হাসপাতালে, যেখানে রোগীর ভাই আমির হোসেন একটি লিখিত অভিযোগ করেন ফেনী সিভিল সার্জন কার্যালয়ে। অভিযোগে বলা হয়েছে, দাগনভূঞা উপজেলার মধ্যম চন্ডিপুর গ্রামের বাসিন্দা পারুল আক্তার ২০ ফেব্রুয়ারি জরায়ু অপারেশনের জন্য ফেনী আলকেমি হাসপাতালে ভর্তি হন। ওই দিন ডা. মাহবুবা খানম তার অপারেশন করেন। কিন্তু অপারেশনের দুই দিন পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানিয়ে দেন যে, পূর্ববর্তী অপারেশনটি ভুলভাবে করা হয়েছিল, যার কারণে পায়খানার রাস্তা কেটে গিয়ে মল শরীরের ভেতরে ছড়িয়ে পড়ে। ফলে শরীরে জীবাণু সংক্রমণ ঘটে, এবং পুনরায় অপারেশন করা প্রয়োজন হয়। তবে পুনরায় অপারেশন করেও রোগী বেঁচে থাকেননি এবং রবিবার (২ মার্চ) তার মৃত্যু ঘটে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডা. মাহবুবা খানম বলেন, “অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছিল। অপারেশনের দুইদিন পর রোগীর সমস্যা দেখা দিলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।”
এ বিষয়ে ফেনী সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০