স্বাস্থ্যকণ্ঠ
৫ মার্চ ২০২৫, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চোখের মাংস বৃদ্ধি প্রতিরোধে করণীয়: চিকিৎসকদের পরামর্শ

চোখের মাংস বৃদ্ধি বা টেরিজিয়াম হলো কনজাংটিভা থেকে কর্ণিয়ার দিকে ত্রিভুজাকৃতির আবরণ সৃষ্টি হওয়া, যা চোখের কোণে শুরু হয়ে ধীরে ধীরে কর্ণিয়া পর্যন্ত বিস্তৃত হয়। এই অবস্থা চোখের প্রাকৃতিক দৃষ্টিশক্তিকে বাধাগ্রস্ত করতে পারে এবং যদি টেরিজিয়াম কর্ণিয়ার কেন্দ্র পর্যন্ত চলে যায়, তবে দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে।

লক্ষণ ও উপসর্গ
টেরিজিয়ামের প্রধান লক্ষণগুলো হল চোখে ব্যথা, লালভাব, চুলকানি, চোখে কিছু অনুভব হওয়া, ঘোলাটে দৃষ্টি এবং চোখ থেকে পানি পড়া। এসব লক্ষণ যখন পরিলক্ষিত হয়, তখন সতর্ক হওয়া জরুরি।

কারণ
গবেষণায় জানা গেছে, অতিরিক্ত সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মির সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকার ফলে এ রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে গরম, শুষ্ক আবহাওয়া এবং ধূলিবালি, ধূমপান বা ঝড়ো হাওয়ার পরিবেশে যারা কাজ করেন, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

চিকিৎসা পদ্ধতি
প্রাথমিক পর্যায়ে সাধারণত ওষুধ ব্যবহার করা হয়, এবং কিছু রোগী ওষুধে ভাল হয়ে যান। তবে কিছু ক্ষেত্রে যেমন, অ্যাট্রোপিক বা ডিজেনারেটেড টেরিজিয়াম এবং সিউডোটেরিজিয়ামে কোনো চিকিৎসা প্রয়োজন হয় না, কেবল পর্যবেক্ষণ চলতে থাকে। তবে, প্রগ্রেসিব টেরিজিয়াম (যেখানে রোগটি বাড়তে থাকে) এর জন্য একমাত্র কার্যকর চিকিৎসা হল অস্ত্রোপচার।

টেরিজিয়াম অপারেশন দুটি পদ্ধতিতে করা হয়:

  1. টেরিজিয়াম এক্সিশন: এই পদ্ধতিতে বর্ধিত অংশ অপসারণ করা হয়, তবে এতে পুনরায় টেরিজিয়াম হওয়ার সম্ভাবনা থাকে।
  2. টেরিজিয়াম গ্রাফটিং: এই পদ্ধতিতে অপারেশনের পর পুনরায় টেরিজিয়াম হওয়ার ঝুঁকি অনেক কম থাকে।

অতএব, চোখে মাংস বৃদ্ধি হলে দ্রুত চক্ষু চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ চিকিৎসা নিয়ে দেরি করলে অস্ত্রোপচার পরেও ফলাফল সুখকর নাও হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০