Bangla Webs
৮ ডিসেম্বর ২০২৪, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় ওয়ানডে মিশনে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। কাজ এখন শেষ হয়নি। সাদা জার্সি ফেলে এবার রঙিন জার্সি গায়ে নামছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজ জয়ের লড়াই। আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে সেন্ট কিটসে নামবে বাংলাদেশ।

প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভালো নেই। সর্বশেষ পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজের চারটিতেই হেরেছে টাইগাররা। গেল নভেম্বরে আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে দারুণ হতাশ লাল-সবুজ জার্সিধারীরা।

ফর্মহীনতার পাশাপাশি চোটেও জর্জরিত টিম বাংলাদেশ। চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে টেস্টের মতো ওয়ানডেতেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। আঙুলে ফ্র্যাকশ্চার সেরে না ওঠায় দলে রাখা হয়নি অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও।

সাকিব আল হাসানও নেই। পঞ্চপাণ্ডবদের মধ্যে দলে আছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৯৮ রান করেছিলেন ডানহাতি অভিজ্ঞ ব্যাটার।

আফগানিস্তান সিরিজে দলে ছিলেন না উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডানহাতি ব্যাটার খেলবেন। তিনি অবশ্য টেস্ট দলেও ছিলেন।

সবমিলিয়ে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জেতা ক্যাবিরীয়দের বিপক্ষে অভিজ্ঞতার শূন্যতা অনুভব করতে পারে বাংলাদেশ।

শঙ্কার পাশাপাশি এই সিরিজে বাংলাদেশের সম্ভাবনাও দারুণ। সেটি পরিসংখ্যান অনুসারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ। ২০১৮ ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে না পারলেও ওয়ানডে সিরিজ জিতে এসেছে। সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইও করেছে বাংলাদেশ।

এখন দেখার বিষয়, এবারের সফরে ওয়ানডেতে কী করে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০