স্বাস্থ্যকণ্ঠ
২৫ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর অনুকরণে দেশ ও জাতিকে সামনে রেখে নতুন একটি স্লোগান উপস্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’, অর্থাৎ দেশের মানুষের জন্য এবং দেশের উন্নয়নের জন্য তাঁর একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির আয়োজিত গণসংবর্ধনায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের মানুষের স্বার্থ, উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে এই পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিজের বক্তব্যের শুরুতে মাতৃভূমিতে ফিরে আসার সুযোগ দেওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের দোয়ায় তিনি আজ দেশের মাটিতে ফিরতে পেরেছেন। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব, ১৯৯০-এর গণআন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরে বলেন, বারবার ষড়যন্ত্রের মুখেও এ দেশের মানুষ গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করেছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার মূল লক্ষ্য। তিনি পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন, যেখানে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারবে।

তিনি আরও বলেন, দেশের বিপুলসংখ্যক নারী, তরুণ, শিশু, প্রতিবন্ধী, কৃষক ও শ্রমিকের প্রত্যাশা পূরণ করতে হলে জাতীয় ঐক্য অপরিহার্য। ৭১-এর শহীদ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহতদের পাশাপাশি ২০২৪ সালের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বক্তব্যে সাম্প্রতিক সময়ে নিহত আন্দোলনকর্মী ওসমান হাদিকে স্মরণ করে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি শহীদ হয়েছেন। তিনি তরুণ প্রজন্মকে ধৈর্যশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং যেকোনো উসকানির মুখে শান্ত থাকার ওপর জোর দেন।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, যেকোনো মূল্যে দেশে শান্তি বজায় রাখতে হবে। বক্তব্যের শেষাংশে তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০