স্বাস্থ্যকণ্ঠ
২১ ডিসেম্বর ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে—সে বিএনপির নেতাকর্মীই হোক বা অন্য দলের। দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়াই এখন একমাত্র লক্ষ্য।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাসী একজন মানুষ। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, যা প্রমাণ করে শহীদরা গণতান্ত্রিক ধারার পথেই ছিলেন। জুলাই শহীদ, জুলাই যোদ্ধা ও ১৯৭১ সালের শহীদদের প্রতি সম্মান জানাতে হলে দেশকে শান্তির পথে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ডিজিটাল স্মৃতিস্তম্ভ প্রসঙ্গে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে শহীদ হওয়া তরুণদের সঙ্গে ইন্টারনেট ও আইটি মাধ্যমের গভীর সম্পর্ক রয়েছে। তবে ইন্টারনেট এখনও অনেকের জন্য ব্যয়বহুল। বিএনপি সরকার গঠন করতে পারলে ইন্টারনেট সেবাকে আরও সহজ ও সবার জন্য সাশ্রয়ী করা হবে বলে অঙ্গীকার করেন তিনি। তরুণদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ইন্টারনেট সুবিধার কথাও তুলে ধরেন তারেক রহমান।

স্বাস্থ্য খাতের সংস্কার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ নারী হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে।

দেশের আইটি পার্কগুলোর অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারী আমলে তৈরি হওয়া অনেক ডিজিটাল পার্ক অকার্যকর হয়ে পড়ে আছে। বিএনপি সরকার গঠন করলে এসব আইটি পার্ক রিফাবলিশ করে তরুণ ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর ও ডিজাইনারদের জন্য কাজের সুযোগ তৈরি করা হবে।

বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কর্মপ্রত্যাশীদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক চাকরির বাজারে উপযোগী করে তোলা হবে।

বক্তব্যের শেষে বিএনপির ৩১ দফা ও নতুন স্লোগানের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “করবো কাজ, গর্ব দেশ সবার আগে বাংলাদেশ” এই লক্ষ্য নিয়েই সামনে এগোতে হবে।

অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির সভাপতি জিয়াউল করিম বাদশার সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০