স্বাস্থ্যকণ্ঠ
৬ নভেম্বর ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এখনো অনিশ্চিত: মেডিকেল বোর্ড বলছে নিরাপদ স্থানান্তরই প্রথম শর্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার শারীরিক অবস্থার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচেনা করে মেডিকেল বোর্ড জানিয়েছে, কেবল তখনই বিদেশে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে যখন চিকিৎসকেরা নিশ্চিত হবেন যে তাকে নিরাপদে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশনেত্রীর চিকিৎসায় কোনো কমতি রাখা হবে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে শারীরিক অবস্থা বিবেচনা করে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানানো হবে।

তিনি জানান, চিকিৎসার সর্বোচ্চ সমন্বয়ের জন্য দেশি চিকিৎসকদের পাশাপাশি যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকরা।
লন্ডন থেকে, জন পেট্রিক কেনেডি, জেনিফার ক্রস, প্রফেসর গোলস্টন, ডক্টর রিচার্ড, শাকিল ফরিদ ও প্রফেসর গার্বি আর যুক্তরাষ্ট্র থেকে, প্রফেসর হাবিবুর রহমান লুলু, ডক্টর জন হ্যাবিল্টন, ডক্টর হামিদরাও, ডক্টর রফিকউদ্দিন আহমেদ ও ডক্টর জর্জিস।

মেডিকেল বোর্ড জানাচ্ছে, ১২ থেকে ১৪ ঘণ্টার দীর্ঘ এয়ারফ্লাইটে উচ্চ উচ্চতার চাপ একজন গুরুতর অসুস্থ রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিরাপদ শারীরিক অবস্থার নিশ্চয়তা পেতেই তারা আপাতত অপেক্ষা করছেন।

ডা. জাহিদ বলেন, দেশনেত্রীর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। শুধু সঠিক তথ্যই প্রচার করা উচিত।
তিনি জানান, কাতার সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ সহযোগিতা করছে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০