
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তালিকায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে।
প্রকাশিত তালিকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) থেকে ১২ জন চিকিৎসককে প্রার্থী করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আসিফ সৈকত ও ডা. বাছেদুর রহমান সোহেল।
১। অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর-৬)
২। ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর-৩)
৩️। ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা-২)
৪️ ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা-৩)
৫️। ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭)
৬️। ডা. কে এম বাবর (গোপালগঞ্জ-২)
৭️। ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন (ঢাকা-১৯)
৮️। ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ-২)
৯️। ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা-১)
১০। ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর-১)
১১। ডা. ইকরামুল বারী টিপু (নওগাঁ-৪)
১২। ডা. এম.এ. মুহিত (সিরাজগঞ্জ-৬)
ড্যাব সভাপতি ডা. হারুন-অর-রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রার্থী তালিকায় সংগঠনের চিকিৎসকদের মনোনয়ন দেওয়ার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর-৬ আসনে প্রার্থী হয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য।
ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয়।
ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা, শেরপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন তিনি।
এছাড়া, অন্যান্য চিকিৎসকরাও নিজ নিজ এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত আছেন এবং কেউ কেউ জেলা বা কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি আমাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা। দলের প্রয়োজন অনুযায়ী এটি পরিবর্তন বা সম্প্রসারিত হতে পারে। জোট সহযোগীদের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে।
বিএনপির এই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন