
ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমানো হয়েছে। নভেম্বর মাসের জন্য এই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (২ নভেম্বর) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,২৪১ টাকা থেকে কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর সবশেষ সমন্বয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল।
একইসঙ্গে রোববার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা (মূসকসহ)।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কিছুটা কমায় দেশীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
মন্তব্য করুন