স্বাস্থ্যকণ্ঠ
২ নভেম্বর ২০২৫, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুদানে ধর্ষণ ও গণহত্যার ভয়াবহ নির্যাতন, হাজারো মানুষ নিখোঁজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে প্যারামিলিটারি বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) দখলের পর নিপীড়ন, ধর্ষণ ও গণহত্যার ভয়াবহ বর্ণনা উঠে এসেছে পালিয়ে আসা মানুষের মুখে। ১৮ মাসের অবরোধ শেষে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের দখল নেয় আরএসএফ, যা ছিল সেনাবাহিনীর শেষ ঘাঁটি।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আরএসএফের হাতে প্রাণে বাঁচা মানুষজন বলছেন, তাদের ওপর চালানো হয়েছে নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞ। ৩০০ জনের একটি দল নিয়ে পালানোর চেষ্টা করা তরুণ আলখেইর ইসমাইল জানান, “আমার সঙ্গে খার্তুম বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী ছিল। যোদ্ধাদের বলেছিলাম, ওকে মেরো না। কিন্তু তারা সবাইকে হত্যা করে।”

তাওইলায় পালিয়ে যাওয়া আরেক নারী তাহানি হাসান বলেন, তারা আমাদের মারধর করেছে, কাপড় খুলে তল্লাশি করেছে। যারা মারছিল, তারা আমার মেয়ের থেকেও ছোট।

৬৫ বছর বয়সী ফাতিমা আব্দুল রহিম জানান, পাঁচ দিন হাঁটার পর তিনি নাতি-নাতনিদের নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছান। বলেন, “আমাদের দলের মেয়েদের মধ্যে অনেককে ধর্ষণ করেছে তারা।”

আরেক তরুণী রাওয়া আবদাল্লাহ জানান, তার বাবা এখনো নিখোঁজ। “আমরা জানি না তিনি জীবিত না মৃত,” বলেন তিনি।

বুধবার রাতে আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান ‘হেমেতি’ দাগালো দাবি করেন, তার বাহিনী বেসামরিক মানুষকে রক্ষার নির্দেশ পেয়েছে এবং অপরাধীদের শাস্তি দেওয়া হবে। বৃহস্পতিবার তারা জানায়, কিছু ‘অপরাধী যোদ্ধা’কে গ্রেপ্তার করা হয়েছে। তবে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সুদানে এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ নিহত, প্রায় দেড় কোটি মানুষ বাস্তুচ্যুত। দেশটি এখন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পড়েছে দুর্ভিক্ষ ও মারাত্মক রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স, জাতিসংঘ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০