
তৃতীয় ধাপের হালনাগাদের পর নতুন খসড়া ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।”
ইসি সচিব আরও জানান, ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে নতুনভাবে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার যুক্ত হয়েছেন।
তিনি বলেন, “দাবি-আপত্তি ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপরই তা পরবর্তী নির্বাচনে ব্যবহারের জন্য কার্যকর করা হবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার হালনাগাদ প্রক্রিয়ায় ডিজিটাল নিবন্ধন ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে তথ্যসংগ্রহ করা হয়েছে। এতে আগের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেড়েছে, যা লিঙ্গসমতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা হিসেবে দেখছে ইসি।
মন্তব্য করুন