স্বাস্থ্যকণ্ঠ
১ নভেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামকে রাজনৈতিক ফায়দার হাতিয়ার বানানো যাবে না: সালাহউদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, যা দেশের জন্য ক্ষতিকর।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কাসেমী পরিষদ আয়োজিত ‘আজমাতে সাহাবা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই। যারা ফেতনা সৃষ্টি করে সমাজে বিভেদ ঘটাতে চায়, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষা নিতে হবে বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে। তারা ইসলাম, মুসলিম ও আলেমবিদ্বেষী রাজনীতি করেছে, যার পরিণতিতে তাদের নির্মম পতন হয়েছে। তাই আমাদের আদর্শিক রাজনীতি করতে হবে, যাতে ভালো রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠিত হয় এবং অপরাজনীতি বিলুপ্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি মুফতি মাওলানা মনির কাশেমী। এসময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের খলিল আহমাদ কুরাইশী, জমিয়তে উলামা ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, হেফাজতের যুগ্ম মহাসচিব নাসিরউদ্দিন মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম; কিন্তু রাজনৈতিক স্বার্থে এ ধর্মকে ব্যবহার করা হচ্ছে। মুসলমানদের ঐক্য ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০