স্বাস্থ্যকণ্ঠ
১ নভেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধানরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে যোগ দিতে যমুনায় গেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই বৈঠক শুরু হওয়ার কথা।

সূত্র জানায়, এটি প্রধান উপদেষ্টার ডাকা কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়। তিন বাহিনীর প্রধানরাই নিজেদের মধ্যে আলোচনা করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এর আগে থেকেই প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তিন বাহিনীর প্রধানদের মধ্যে একটি বৈঠকের সময়সূচি নির্ধারিত ছিল বলে জানা গেছে। সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনকালীন প্রেক্ষাপট এবং প্রশাসনিক সমন্বয়সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বৈঠকে উপস্থিত থাকবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

সরকারের শীর্ষ পর্যায়ের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসনিক ও কূটনৈতিক মহল। তারা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আলোচনায় রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিষয়টিই প্রধান এজেন্ডা হতে পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০