স্বাস্থ্যকণ্ঠ
১ নভেম্বর ২০২৫, ৯:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লিভার চিকিৎসার পথিকৃৎ অধ্যাপক ডা. আব্দুল মবিন খান স্মরণে বিএমইউতে আলোচনা সভা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে লিভার রোগ চিকিৎসা ও শিক্ষার প্রসারে অসামান্য অবদান রাখা অধ্যাপক ডা. আব্দুল মবিন খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর অবদান ও কর্মনিষ্ঠা স্মরণ করেন সহকর্মী, শিক্ষার্থী ও চিকিৎসা বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, অধ্যাপক মবিন খান দেশের লিভার চিকিৎসার অগ্রদূত। তাঁর প্রচেষ্টায় দেশের বিভিন্ন মেডিকেলে হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয়, যার ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হয়েছেন, যারা দেশ-বিদেশে সাফল্যের সঙ্গে কাজ করছেন।

সভাপতির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, সময়ের প্রতি নিষ্ঠা, নেতৃত্বের দক্ষতা ও অদম্য পরিশ্রমে অধ্যাপক মবিন খান ছিলেন অনন্য। তিনি ক্লিনিক্যালি ছিলেন দক্ষ চিকিৎসক, প্রশাসনিকভাবে ছিলেন দূরদর্শী, আর শিক্ষক হিসেবে ছিলেন অনুকরণীয়।

তিনি আরও বলেন, যেভাবে তিনি কাজের ক্ষেত্রে নিখুঁত ছিলেন, তেমন উদাহরণ খুব কমই দেখা যায়। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বিএমইউর প্রো-ভিসি (শিক্ষা ও গবেষণা) অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, তিনি ছিলেন একাগ্রচিত্ত, কর্মনিষ্ঠ ও আন্তর্জাতিকভাবে দক্ষ চিকিৎসক। গবেষণা ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা বলেন, অধ্যাপক মবিন খান কেবল চিকিৎসক নন, তিনি ছিলেন একজন পথপ্রদর্শক। তাঁর হাতে গড়া হেপাটোলজি বিভাগ ও চিকিৎসক সমাজ আজ তাঁর দেখানো পথেই এগিয়ে চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০