স্বাস্থ্যকণ্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় অন্তত ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে হামাস জানায়, দখলদার ইসরায়েল গাজায় ‘নতুন বাস্তবতা’ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু হামাস তা কোনোভাবেই মেনে নেবে না।

বিবৃতিতে আরও বলা হয়, এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির জন্য, এর রাজনৈতিক পরিণতির জন্য এবং যুদ্ধবিরতি চুক্তিতে নাশকতার দায় সম্পূর্ণরূপে দখলদার ইসরায়েলের। আমরা মধ্যস্থতাকারীদের আহ্বান জানাই, তারা যেন তাদের দায়িত্ব পালন করে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর অবিলম্বে চাপ প্রয়োগ করে।

এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকাজুড়ে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে এক রাতেই প্রাণ হারান ১০০ জনেরও বেশি মানুষ। এটি ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া ট্রাম্পের ২০-দফা যুদ্ধবিরতি চুক্তির প্রকাশ্য লঙ্ঘন বলে জানিয়েছে হামাস।

ইসরায়েল দাবি করেছে, রাফা সীমান্তে তাদের সেনাদের ওপর হামলার জবাবে এ অভিযান চালানো হয়। তবে হামাস জানিয়েছে, তারা ওই হামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়।

গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান সংঘাতে এ পর্যন্ত ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছেন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

চলতি বছরের মে মাসেও যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় নতুন অভিযান শুরু করেছিল, যার পরিণতিতে অঞ্চলজুড়ে খাদ্যসংকট ও দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করে। সাহায্য বিতরণ কেন্দ্রের কাছেও ইসরায়েলি বাহিনীর গুলিতে শত শত মানুষ প্রাণ হারান।

এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) ইসরায়েল গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০