
নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রকাশিত গেজেটে প্রতীকটি ১০২ নম্বরে সংযোজন করা হয়। এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিদ্যমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, কমিশন নিজস্ব বিবেচনায় নতুন প্রতীক নির্ধারণ করবে এবং সেটি গেজেট আকারে প্রকাশ করবে। সেই ঘোষণার ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রকাশিত গেজেটে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হলো। নতুন প্রতীক সংযোজনের মাধ্যমে এখন ইসির মোট প্রতীক সংখ্যা দাঁড়ালো ১০২টি।
মন্তব্য করুন