স্বাস্থ্যকণ্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে আসছে না আফগানিস্তান, প্রস্তুতি ম্যাচে নতুন প্রতিপক্ষ নেপাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তানের। আগামী ১৮ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলার সূচি ছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে মিয়ানমার জানিয়ে দিয়েছে, তারা বাংলাদেশে এসে খেলতে চায় না। আর সেই কারণেই আফগানিস্তানও তাদের সফর বাতিল করেছে।

আফগানিস্তানের না আসায় বাংলাদেশের নির্ধারিত প্রস্তুতি ম্যাচও ভেস্তে গেছে। ১৩ নভেম্বর আফগানদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল জামাল ভূঁইয়াদের। এখন নতুন প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমাদের তারা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চায় না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।”

১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ ড্র ও ২ হার নিয়ে ‘সি’ গ্রুপে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং, সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর। মূল পর্বে খেলার আশা আগেই শেষ হলেও ভারত ম্যাচকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে লাল-সবুজ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০