স্বাস্থ্যকণ্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ লাইনের ঝামেলা শেষ, অনলাইন টিকিটে চিকিৎসা দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রোগীদের ভোগান্তি কমাতে এবং বহির্বিভাগে দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনলাইন টিকিটিং পদ্ধতি চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এখন থেকে রোগীরা বাসায় বসেই অনলাইনে বহির্বিভাগের টিকিট কেটে নির্দিষ্ট সময়ে চিকিৎসক দেখাতে পারবেন। এর ফলে ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ হচ্ছে।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে অনলাইন টিকিটিং সিস্টেমের সুষ্ঠু বাস্তবায়নে বিএমইউ ও পূবালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বলেন, অনলাইন টিকিটিং দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক ও জনগণকেন্দ্রিক করার একটি পদক্ষেপ। এই পদ্ধতিতে রোগীরা তাদের পছন্দমতো সময়ে চিকিৎসক দেখাতে পারবেন। হাসপাতালে অপেক্ষা না করে বাসায় বসেই টিকিট সংগ্রহ করা যাবে।

ভিসি আরও বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, তবে সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।
তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন এই ইতিবাচক উদ্যোগকে জনগণের সামনে তুলে ধরে।

বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ম. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান এবং পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

অংশগ্রহণকারীরা বলেন, বিএমইউ দেশের উচ্চতর চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আস্থার প্রতীক। অনলাইন টিকিটিং রোগীসেবায় এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

যেভাবে টিকিট কাটবেন ও সেবা নেবেন:
রোগীরা বিএমইউর ওয়েবসাইটে (https://bmu.ac.bd) গিয়ে নির্ধারিত ফি অনলাইনে পেমেন্ট করে টিকিট প্রিন্ট করতে পারবেন। এরপর টিকিটে উল্লেখিত বিভাগ ও সময়ে চিকিৎসক দেখিয়ে পরামর্শ নিতে পারবেন।

অধ্যাপক শাহিনুল আলম বলেন, বিএমইউকে সম্পূর্ণ ডিজিটাল হাসপাতাল হিসেবে গড়ে তোলার কাজ চলছে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে অটোমেশনের বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০