স্বাস্থ্যকণ্ঠ
২৭ অক্টোবর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামেকে সাপের কামড় ও বিষপান রোগীর জন্য দেশের প্রথম বিশেষায়িত ওয়ার্ড চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চালু করা হয়েছে সাপের কামড় ও বিষ পানের চিকিৎসায় দেশের প্রথম ওয়ার্ড। সম্প্রতি এর উদ্বোধন করা হয়। এর ফলে সাপের কামড় ও বিষপানে আক্রান্ত রোগীরা এখান থেকে সহজে চিকিৎসা নিতে পারবেন।

এর উদ্বোধন করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম আহম্মেদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এটি শুধু একটি ওয়ার্ড নয়, বরং এটি গ্রামের মানুষদের জন্য জোরালো সুরক্ষা। প্রশিক্ষিত টিম ও পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকার কারণে আমরা দ্রুত ও কার্যকর চিকিৎসা দিতে পারবো। এই ওয়ার্ডের লক্ষ্য সাপে কামড় ও বিষপানজনিত রোগীদের মৃত্যুহার কমানো এবং আক্রান্ত রোগীদের দ্রুত ও বিশেষায়িত চিকিৎসা নিশ্চিত করা।

সংশ্লিষ্টদের তথ্যমতে, হাই-ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) মানের সুবিধাসম্পন্ন এই ওয়ার্ডে মোট ১২ শয্যা রয়েছে (পুরুষ ৮, নারী ৪) রয়েছে। প্রয়োজনে বাইরে থেকে জরুরি রোগীও এখানে নেওয়া হবে। ওয়ার্ডে প্রাত্যহিকভাবে চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম, ওষুধ ও সরঞ্জাম সরবরাহ থাকবে।

মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহিন মুহাম্মদ মাহবুবুর রহমান জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রামেকে মোট এক হাজার ২০৬ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে ২৬০ জন ছিলেন বিষধর সাপের কামড়। এ সময় হাসপাতালে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন র‌্যাসেল ভাইপার দ্বারা।

ওয়ার্ড চালুর আগে চিকিৎসক ও নার্সদের জাতীয় স্নেকবাইট ম্যানেজমেন্ট নির্দেশিকা অনুসারে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরিচালকের বক্তব্যে বলা হয়, আগে রোগীদের সাধারণ ওয়ার্ডে নেয়া হতো এবং অনেক সময় রোগীরা দেরিতে হাসপাতালে পৌঁছাতো; নতুন এই ইউনিটে ২৪ ঘণ্টা তত্ত্বাবধান ও তাত্ক্ষণিক চিকিৎসা প্রদানের মাধ্যমে মৃত্যুহার আরও কমবে বলে আশা করা হচ্ছে।

অ্যান্টিভেনম সম্পর্কে হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিটি ডোজের মূল্য প্রায় ১৩ হাজার টাকা; সাধারণত প্রতিটি ডোজে প্রায় ১০টি শিশির (vial) ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রে একাধিক ডোজ প্রয়োজন হতে পারে। যদিও একটি নির্ভরযোগ্য অ্যান্টিভেনম অনেক ব্যয়সাপেক্ষ।

রামেক কর্তৃপক্ষ জানিয়েছে, সব ধরনের চিকিৎসা ও ওষুধ রোগীর জন্য বিনামূল্যে দেওয়া হবে এবং রোগী হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০