
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সরব প্রচারণা। সেই ধারাবাহিকতায় ঢাকা-৫ আসন (ডেমরা-যাত্রাবাড়ী) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মাতুয়াইলের কৃতি সন্তান জনাব আল মেহেদী তালুকদার শুক্রবার তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন।
গত জুমার নামাজের পর যাত্রাবাড়ী ও ডেমরার বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন আল মেহেদী তালুকদার।
গণসংযোগকালে তিনি বলেন, আমি আইনের শাসন প্রতিষ্ঠা, বাস্তবমুখী উন্নয়ন এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ। জনগণের অংশগ্রহণের মাধ্যমেই দেশে একটি সত্যিকারের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রচারণা চালানো হচ্ছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, আল মেহেদী তালুকদারের নেতৃত্বে যাত্রাবাড়ী ও ডেমরার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পরিচালিত হয়েছে। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
মন্তব্য করুন