স্বাস্থ্যকণ্ঠ
২৬ অক্টোবর ২০২৫, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ নভেম্বর থেকে সরকারি কর্মচারী হাসপাতালে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে আগামী ৮ নভেম্বর থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে টিকিট দেওয়া হবে না। চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২৫ অক্টোবর) হাসপাতালের মহাপরিচালক মো. আ. রাজ্জাক সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবা সহজ ও সুশৃঙ্খল করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে কোনো রোগী অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে পারবেন না, তবে জরুরি বিভাগে চিকিৎসা নিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি কর্মচারী, তাঁদের পরিবারের সদস্য, সরকারি সুবিধাভোগী অন্যান্য ব্যক্তি এবং হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তবে এর জন্য হাসপাতালের সিস্টেমে পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক।

যাঁরা এখনো নিবন্ধিত নন, তাঁরা প্রথমবার হাসপাতালে এসে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন করে সেদিনের জন্য সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এরপর থেকে তাঁদের অনলাইনেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,

১। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে নির্ধারিত দিনের ৬ দিন আগে থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

২। দুপুর ১টার পর টিকিট কাউন্টার থেকে কোনো টিকিট দেওয়া হবে না।

৩। রেফার করা রোগী বা জরুরি বিভাগের রোগীদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না।

৪। বেসরকারি রোগীরাও অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, তবে তাঁদের পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক নয়।

প্রয়োজনে রোগীরা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে পুনরায় নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বলেও জানানো হয়। সরকারি কর্মচারী হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে ‘অনলাইন অ্যাপয়েন্টমেন্ট’ মেনুতে প্রবেশ করে সহজেই এই সেবা নেওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান: জনগণের অধিকার হরণে গুপ্তদের ষড়যন্ত্র চলছে

হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় ও ফয়সালের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

পদত্যাগের একদিন পরই আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হলেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান

মায়ের শূন্যতা অপূরণীয়, দেশের মানুষের ভালোবাসায় একাকিত্ব কাটছে: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানালেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’: দেশের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: সরকার

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে থ্রি-ডি অ্যানিমেশন মনিটরের উদ্বোধন

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

১০

নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫

১১

বাফুফে ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মিলারের সৌজন্য সফর, ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আশাবাদ

১২

ভারতের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল পায়ে অস্ত্রোপচারের অভিযোগ

১৩

ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান, সাশ্রয়ী ইন্টারনেট ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি

১৪

শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ফয়সালের অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই: পুলিশ

১৫

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে মানুষের ঢল, রাতেও পুলিশি পাহারা

১৬

ভারতে কতদিন থাকবেন, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকেই: জয়শঙ্কর

১৭

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১৮

নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি মিলিয়েই নির্ধারিত হবে তারেক রহমানের দেশে ফেরা

১৯

৩.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা, বিশেষজ্ঞদের সাবধানতা

২০